1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের

নাটোরে এইচএসসি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সারাদেশের সাথে আজ থেকে নাটোরেও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। জেলার মোট ৩৪টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৬ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

এরমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ২০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএম/বিএমটি পরীক্ষায় ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১১১ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি কেন্দ্রে ৫৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিক নেওয়াজ তালুকদার বাসস’কে জানান, পরীক্ষা কেন্দ্রটি সিসি ক্যামেরার আওতায় আছে। রোভার এবং বিএনসিসি সদস্যরা পরীক্ষার্থীদের পর্যবেক্ষণ বা তল্লাশী করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে পরীক্ষার কেন্দ্র সচিবদের নিদের্শনা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun