1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিতে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আলোচনা সভা বাস কাউন্টারে টিকিট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হুথিদের মোকাবিলায় ইয়েমেনে চার কার্গো অস্ত্র পাঠালো পাকিস্তান শাহজালালে কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও হুমকির দায়ে মামলা নেতানিয়াহুর ইউএই সফর নিয়ে কঠোর সতর্কবার্তা ইরানের মধ্যপ্রাচ্যে নতুন রণপ্রস্তুতি: ইরানের চারপাশে কি বড় সংঘাতের ইঙ্গিত? ট্রাম্পের বিজয়ের দাবি কেবল কল্পনা: ইরানের নিরাপত্তা প্রধান আজকের খেলার সূচি: ৩ অক্টোবর ২০২৬ ভিউ পাওয়ার আশায় খারাপ শিরোনাম হয়: শেহনাজের মন্তব্য

ঠাকুরগাঁওয়ের নিখোঁজ ৪ স্কুল ছাত্রী সিলেট থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়।

গতকাল বুধবার সিলেট সিটি করপোরেশনের কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বাসস’কে জানান, কদমতলী বাস টার্মিনালের ওয়েটিং রুম থেকে ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা জানিয়েছে, অভিভাবকদের না জানিয়ে তারা ঘুরতে বের হয়েছিল। মঙ্গলবার সকালে প্রথমে দিনাজপুরে যায় তারা। পরে সন্ধ্যায় সেখান থেকে সিলেটগামী একটি বাসে ওঠে। বিষয়টি নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর ৪ শিক্ষার্থী আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে রাতে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বাসস’কে বলেন, জিডি হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। এক শিক্ষার্থীর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে বিষয়টি সিলেট পুলিশকে জানানো হলে তারা অভিযান চালিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ঠাকুরগাঁওয়ে আনার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। প্রায় ১০ মাস আগে উপজেলার এক কিশোরী সীমান্ত দিয়ে ভারতে পাচারের শিকার হয়েছিল। তাই এ ৪ শিক্ষার্থী কোনো পাচারচক্রের টার্গেটে ছিল কি-না, সেটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।

উদ্ধার হওয়া ৪ শিক্ষার্থী একই গ্রামের বাসিন্দা এবং একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের মধ্যে ৩ জন দশম শ্রেণি এবং ১ জন অষ্টম শ্রেণিতে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun