1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের

গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলার সদর উপজেলায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন পরিষদে এসিআই ফার্মাসিটিক্যাল কোম্পানির সহযোগিতায় গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি এ ক্যাম্পের আয়োজন করে।

সকাল ৮ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. কাজী রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সাতপাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কীর্ত্তণীয়া, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল আলম, এসিআই কোম্পানির এরিয়া ম্যানেজার এটিএম মাহাবুবুল হাসান, এফএমই মো. রফিকুল ইসলাম, অভিজিৎ বিশ্বাস প্রমুখ। 

গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল আলম বাসস’কে বলেন, সকাল ৮ টা থেকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প শুরু করা হয়। ক্যাম্পটি চলে বিকাল ৪ টা পর্যন্ত। এ ক্যাম্প থেকে ৫শ’ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। 

ডায়াবেটিসে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন ক্যাম্পের চিকিৎসক কাজী রবিউল ইসলাম। 

এছাড়া এ ক্যাম্প থেকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা মূলক প্রচার-প্রচারণাও চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun