1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলার চন্দনাইশ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাইর মোহাম্মদপাড়া এলাকার প্রবাসী নুরুল আবছারের ছেলে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ রেললাইন-সংলগ্ন মোহাম্মদ সওদাগরের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, আসহাবুল তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার সকালে সে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবার পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun