1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মিরপুরের রাড্ডা সেন্টারে হামলা: আরও ৩ নেতা গ্রেপ্তার ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করল টমাস টুখেলের ইংল্যান্ড শাহজালাল বিমানবন্দরে তিন অভিযানে সোনা ও পণ্য জব্দ ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ, অর্থ লেনদেনের দাবি সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: চার ক্ষেপণাস্ত্রসহ প্রজেক্টাইল ধ্বংস ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ: চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান

সাতক্ষীরায় ভারতীয় মাদক ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলার শ্যামনগরে দুটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ওষুধ ও পাতার বিড়িসহ মো.আব্দুল মজিদ শেখ (৩৬) নামে এক চোকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা আজ শনিবার সকালে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য ২৮ লাখ ৮৩ হাজার টাকা।

র‌্যাব জানায়, ভারত থেকে অবৈধ পথে মাদকের একটি বড় চালান কাভার্ড ভ্যান যোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা দুটি ব্যাটারিচালিত কাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ উইনকেরেক্স, এসকাপ ও ফেয়ারডিল (Wincerex, Eskuf, Fairdzl) সিরাপ, ১ হাজার ৫০০ পাতা ভারতীয় (L-HIST Mont) ওষুধ, ৬০ পাতা (Alpha-Ketozox) ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা। 

এসময় মাদক চোরকারবারী আব্দুল মজিদ শেখকে গ্রেপ্তার করা হয়। তবে, তার সহযোগীরা এসময় পালিয়ে যাওয়ায় র‌্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হননি।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, এ ঘটনায় জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্যামনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun