1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

সুনামগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬
Oplus_131072

জেলার ধর্মপাশা উপজেলায় আজ ২০২৫—২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার এবং গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধর্মপাশা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচি উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদ বিন খলিল রাহাত।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মধ্যে সরকারি কৃষি প্রণোদনার আওতায় উফশী রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, লেবু, হাইব্রিড মরিচ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচির আওতায় প্রথম দিন ৯৫০ জন কৃষককে আমন ধানের প্রণোদনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মোট তিনহাজার দুইশ’ জনকে এ প্রণোদনা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun