1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফয়সাল সরকারের জন্মদিন গাজীপুরে কৃষক লীগ নেতাকে আটকের পর অর্থের বিনিময়ে মুক্তির অভিযোগ, এসআইয়ের বিরুদ্ধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মালিজুড়ে নতুন করে সমন্বিত বিদ্রোহী হামলা নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১  দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী  এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার, বহিষ্কার ১৭ জাপানে ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও’তে অংশগ্রহণে আগ্রহীদের আবেদনের  আহ্বান জানিয়েছে বিসিক নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ‘আর্ন’ প্রকল্পের কর্মশালা 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রথমবারের মতো আয়োজিত এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর শিরোপা জিতেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং রানার্সআপ ইউএস-বাংলা এয়ারলাইন্সের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের বিমান পরিবহন খাতকে একটি আঞ্চলিক হাবে পরিণত করতে কাজ করছে।

মন্ত্রী বলেন, ‘আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্সে পরিণত করতে কাজ করছি।’

এএফসি ২০২৬ ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আন্তঃএয়ারলাইন্স ফুটবল প্রতিযোগিতা। দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য ছিল বিমান পরিবহন খাতের পেশাজীবীদের মধ্যে বন্ধুত্ব, দলগত চেতনা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করা।

দুই দিনব্যাপী ফুতসালভিত্তিক এ প্রতিযোগিতা ৩ ও ৪ জুলাই গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী আসরে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ১৬টি এয়ারলাইন্স অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun