1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালালে সোনা পাচার: মালয়েশীয় নাগরিকের ছয় দিনের রিমান্ড সৌদি-আমিরাত নতুন করে কি সম্পর্কের পথে ফিরছে? কৃষকদের সার সহায়তায় বিশ্বব্যাংক থেকে ৩০০ মিলিয়ন ডলার পাবে শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অপপ্রচারের নেপথ্যে পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে অসুস্থ ৩৬ শিক্ষার্থী ঢাকায় ফ্যাশন শোতে পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী দুর্গাপূজায় দোকানপাট খোলা রাখার সময় বাড়ল ২২ অক্টোবর পর্যন্ত শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় সরকারি ছুটি পুননির্ধারণ, মিলবে টানা পাঁচ দিন ঠাকুরগাঁওয়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটের জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বেলা ১১ টায় জেলার আক্কেলপুরের জামালগঞ্জ কলেজ, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমানের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে বক্তব্য দেন, জামালগঞ্জ কলেজের অধ্যক্ষ আকলিমা খানম, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা প্রমুখ।

অনুষ্ঠানে দুই হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun