1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করল টমাস টুখেলের ইংল্যান্ড শাহজালাল বিমানবন্দরে তিন অভিযানে সোনা ও পণ্য জব্দ ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ, অর্থ লেনদেনের দাবি সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: চার ক্ষেপণাস্ত্রসহ প্রজেক্টাইল ধ্বংস ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ: চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান

সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

আজ শনিবার সুনামগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এ সময় তার  সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনজিত কুমার চন্দ।

সদর উপজেলার গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ সরকারি কলেজ পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় মোট ১৫,৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণ এইচএসসিতে ১৩,৬৮৮ জন, আলিমে ৯৫৩ জন, এবং ভোকেশনালে ৭০০ জন শিক্ষার্থী রয়েছে। মোট ৩১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun