1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সরকার দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৫ জুলাই, ২০২৬
Oplus_131072

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার  দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করেছে। 
 
তিনি বলেন, খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আজ শনিবার টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর প্রান্তিক খামারি, দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে ১০টি মহিষ ও ১০০টি ছাগল বিতরণ শেষে  এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্যও দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন,  সহায়তা পাওয়া উপকারভোগীদের সামর্থ্য ছিল না এসব পশু কেনা।  সরকারি এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সহজ করবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun