1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বস্তু মিলল গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে সাংবাদিক গুরুতর আহত মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন আটকে ৯তম বারের মতো বিশেষ স্বীকৃতি পেলেন এটিএসআই শাহাদাত হোসেন বিক্ষোভ-অবরোধে অচল গাজীপুরের শিল্পাঞ্চল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিষ্ঠানটির সাবেক গভর্নিং বডির সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার কারাগার থেকে তাকে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলাটি করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ বোর্ড গঠনের ক্ষমতা না থাকলেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি।

এছাড়া বিজ্ঞপ্তিতে চাওয়া এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এমনকি নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun