সোহেল পাঠান গাজীপুর কাশিমপুর থানার ২নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর প্রার্থী
১৩ তারিখ সোমবার বিকেলে টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া গাজীপুর কাশিমপুরের ২নং ওয়ার্ডের বাসিন্দাদের খোঁজ খবর এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে শুকনো খাবার বিতরণ করেন কর্মীদের সর্মথকদের নিয়ে।
এসময় তিনি ২০ টি পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেন এবং খাবার বিতরণের পর্ব শেষে তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসাটি বৃস্টির পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি তার নজরে আসে পরে তিনি মাদ্রাসাটির প্রিন্সিপালের সাথে দীর্ঘ সময় আলাপ করেন আলাপকালে তিনি জানতে পারেন টানা কয়েক দিনের বৃস্টিতে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে এমন অবস্থায় প্রিন্সিপালের সাথে সিদ্ধান্ত নিয়ে একটি গ্রেজের শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্তা করেন এবং একটি সুন্দর পরিবেশের ব্যবস্হা করেন।
সোহেল পাঠান জানান আসছে স্হানীয় সরকার নির্বাচনে গাজীপুর কাশিমপুর থানার ২নং ওয়ার্ডের
আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর প্রার্থী কাশিমপুর থানার ২নং ওয়ার্ডের বাসিন্দাদের সেবা নিশ্চিত করা আমার লক্ষ্য কাউন্সিলর প্রার্থী হিসেবে নয় একজন সেবক হিসেবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমার কর্মী সর্মথকদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ কথা দিলাম সকল নাগরিককে সাথে নিয়ে সকল দুর্যোগ নিরসনে কাজ করে যাবো।
এ বিষয় নিয়ে মাদ্রাসাটির প্রিন্সিপালের সাথে কথা বললে তিনি জানান ডুবে যাওয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া থেকে সোহেল পাঠানের সহযোগিতা ও মানবিক
উদ্যোগটি নিশ্চয়ই প্রশংসনীয় ।
সোহেল পাঠানের এমন উদ্যোগে স্হানীয় বাসিন্দাদের মাঝে প্রশংসায় ভাসছেন কাউন্সিলর জনগণের সেবা ও অধিকার নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।