সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি (এডিএনওসি) আবুধাবির একটি প্রাকৃতিক গ্যাস উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে|
মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে|
এক বিবৃতিতে এডিএনওসি জানায়, ফ্রান্সের টোটালএনার্জিস, ইতালির এনি ও চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে সমুদ্র উপকূলবর্তী উম্ম শাইফ গ্যাস ক্যাপ উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে|
খবর বার্তা সংস্থা এএফপি’র|
কোম্পানিটি জানিয়েছে, ২০৩০ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৬০০ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুটের বেশি গ্যাস উৎপাদন হবে| পাশাপাশি উৎপাদিত হবে সংশ্লিষ্ট গ্যাসজাত তরল পদার্থও|
ইউএইর শিল্পমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের বলেন, ‘দেশের বিপুল গ্যাস সম্পদকে অধিকতর কাজে লাগাতে এডিএনওসি তার সমšি^ত গ্যাস কৌশল দ্রুত এগিয়ে নিচ্ছে|’
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়তে থাকায় এই বিনিয়োগ সংযুক্ত আরব আমিরাতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সক্ষমতাও বাড়াবে| আল জাবের এডিএনওসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাও|
ইরানের হামলা ও জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর, তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তার মধ্যেই এই বিনিয়োগের ঘোষণা এলো|