1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ কাশিমপুর কারাগারে মৃত্যু হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন: আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে ধনবাড়ী উপজেলা

মদিনায় হুতি হামলার নিন্দা জানালো তুরস্ক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববী সংলগ্ন বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি গোষ্ঠীর চালানো হামলার কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তুরস্কের যোগাযোগবিষয়ক প্রধান বুরহানেত্তিন দুরান এই ঘটনার নিন্দা প্রকাশ করেন।

বুরহানেত্তিন দুরান স্পষ্ট করে বলেন, পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও পবিত্রতার ওপর যেকোনো ধরনের হামলা পুরো মুসলিম বিশ্বের অনুভূতির ওপর আঘাতের শামিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের অস্থিতিশীল কার্যক্রম দ্রুত বন্ধ হবে, কারণ তা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

একইসঙ্গে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্ক সৌদি আরবের পাশে অটল থাকবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun