1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা, বাদী গ্রেপ্তার প্রযোজক আলিয়ার নতুন যাত্রা: পরিচয় করিয়ে দিলেন চার নবীনকে শ্রীলঙ্কায় উদ্ধার ৫৭২ জনের হাড়গোড় গাজার অর্থ হামাসে যাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান কাতারের হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাতিসংঘ অধিবেশনে যোগদানই প্রধানমন্ত্রীর সফরের মূল লক্ষ্য বিদেশে শ্রমিক পাঠিয়ে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে উত্তর কোরিয়া এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, পাকিস্তানের কাছে হার নারী দলের জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অর্থনীতিতে বড় অভিঘাতের আশঙ্কা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার নির্দেশনা সংশোধন করে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে ২০২৫ সালে জারি করা একটি পরিপত্র বাতিল করা হয়েছে এবং ২০২৪ সালের নির্দেশনার অধিকাংশ অংশ বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়। 

পরিপত্র অনুযায়ী, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে। তবে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশনার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’-তে উল্লেখিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগসংক্রান্ত অংশ ছাড়া অন্যান্য পদে নিয়োগের নির্দেশনা বহাল থাকবে।

বহাল থাকা পদগুলোর মধ্যে রয়েছে- ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার ও ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া এবং অফিস সহায়ক।

নতুন এ পরিপত্রের ফলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের সুপারিশ কার্যক্রম সংশোধিত নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun