1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৩০ জুলাই ২০২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার বিকেল ৫:০০ ঘটিকার সময় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।


নবগঠিত কমিটিতে দৈনিক সময়ের সমীকরণ-এর হিজলগাড়ী প্রতিনিধি আরিফ হাসান সভাপতি এবং দৈনিক নবচিত্র-এর হিজলগাড়ী প্রতিনিধি সেলিম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি লাবলুর রহমান (দৈনিক মাথাভাঙ্গা), সহ-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম (জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা)

সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ (আকাশ খবর), অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম (আজকের খাসখবর), প্রচার সম্পাদক নিসান মিয়া (আজকের চুয়াডাঙ্গা), দপ্তর সম্পাদক আলি আকবর (দৈনিক আমাদের পত্রিকা), শিক্ষা ও সাহিত্য সম্পাদক আহসান হাবীব শিপুল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আসাদুজ্জামান রুবেল (খাসখবর) এবং সদস্য সাইদুর রহমান (দৈনিক পশ্চিমাঞ্চল), মাহফুজ আলম (আলোকিত সকাল), এস. কে. ইয়াসিন (মাতৃজগত), মো. আশিক ও শাহিন সরকার।


সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
এদিকে, হিজলগাড়ী প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun