গাজীপুর জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ০১ নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকার টংগুইদা’ নামক ফ্যাক্টরিতে অবৈধভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সালেহুর রহমান। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত ব্যাটারি উৎপাদন ও বাজারজাতকরণের সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(২৭) ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪০, ২৪ ও ৫৫ ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।অভিযান চালানো ২য় কারখানাটি হলো কাশিমপুর থানার ০১ নং ওয়ার্ডের মাধবপুর এলাকায় অবস্থিত অনুমোদনহীন চাইনীজ মালিকানাধীন ‘টাইগার ব্যাটারী’ নামক ফ্যাক্টরিতে অবৈধভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক উক্ত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ব্যতীত অবৈধভাবে কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়। এ প্রেক্ষিতে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক ০২ টি প্রতিষ্ঠানে মোট ২,০০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।কারখানাগুলোর অপকর্ম নিয়ে স্হানীয়রা জানান অনুমোদনহীন চাইনীজ মালিকানাধীন ০২ ফ্যাক্টরিতে অবৈধভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আমরা জানতে পারলাম দিনের পর দিন এরা অবৈধভাবে ব্যাটারি তৈরি করে যাচ্ছে এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে তেমনি নিম্নমানের ব্যাটারি বাজারে ছড়িয়ে পড়ছে।