1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুই সেনাসদস্য নিহত রিয়াল মাদ্রিদের জয়ের রাতেও ভিনিসিয়ুসকে দুয়োধ্বনি, ধৈর্য হারাচ্ছে বার্নাব্যু হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুতেই ইন্টার মিলানকে হারালো রিয়াল মাদ্রিদ পণ্য পাচারের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, দাবি বিমান কর্মকর্তার প্রবাসী ও রেমিট্যান্স আয়ে শীর্ষে চট্টগ্রাম: বিদেশ যাত্রায় কেন এগিয়ে এই বিভাগ? জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান

পণ্য পাচারের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, দাবি বিমান কর্মকর্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (কার্গো) মো. মঈন উদ্দিন লোটাস তার বিরুদ্ধে পণ্য পাচারের অভিযোগে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমের সম্পাদক বরাবর একটি লিখিত প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি অনলাইন সংবাদমাধ্যমে তাকে জড়িয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা কুচক্রী মহলের প্ররোচনায় এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে তাকে অহেতুক বিতর্কিত করার চেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মঈন উদ্দিন লোটাসের ভাষ্যমতে, ডিরেক্টর কার্গো (হ্যান্ডেলিং/ম্যানেজমেন্ট) গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে দুইজন কার্গো হেলপারকে নিজের কক্ষে ডেকে দীর্ঘ সময় আটকে রাখেন। সেখানে ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগের মাধ্যমে তাদের কাছ থেকে মঈন উদ্দিনের বিরুদ্ধে জোরপূর্বক লিখিত স্টেটমেন্ট নেওয়া হয়। বিষয়টি জানার পর তিনি ওই হেলপারদের সাথে কথা বললে তারা তাকে জানান, ডিরেক্টর কার্গোর নির্দেশে তাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে ওই লিখিত বয়ান দিতে বাধ্য করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে তিনি বিমানের এমডি ও সিইও বরাবর প্রমাণসহ দাপ্তরিক চিঠি জমা দিয়েছেন।

দীর্ঘ ২৬ বছর ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন বলে জানান মঈন উদ্দিন। তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি সবসময় দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ লালন করেন। তার স্ত্রী একজন চিকিৎসক ও সমাজসেবক হিসেবে কাজ করছেন। অথচ কোনো প্রকার সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে পণ্য পাচারের মতো ঘটনায় জড়িয়ে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

তিনি আরও বলেন, হলুদ সাংবাদিকতার মাধ্যমে তার সম্মানহানি করা হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি দাবি করেন, যদি তার নাম জড়িয়ে কোনো মিথ্যা সংবাদ পরিবেশন করা না হতো, তবে তিনি প্রতিবাদ জানানোর প্রয়োজন বোধ করতেন না। প্রকাশিত সংবাদের ওই অংশে তার পক্ষ থেকে যথাযথ প্রতিবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছেন তিনি। ষড়যন্ত্রের শিকার এই কর্মকর্তা নিজেকে সম্পূর্ণ নিরপরাধ দাবি করে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: লিখিত প্রতিবাদে তিনি বিলেন, গত 07 September 2026 ইং তারিখে.com ই-পেপারে 8.07.33 PM প্রকাশিত একটি প্রতিবেদনে আমি মোঃ মঈন উদ্দিন লোটাস, সহকারী ব্যবস্থাপক (কার্গো), আমার নামে এভিয়েশন নিউজ কর্তৃক কুচক্রীদের দ্।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun