1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া প্রেক্ষাপট: ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনাকর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী নাইন-ইলেভেনের ২৫ বছর: যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ বিপর্যয় ডেকে এনেছে, মন্তব্য করবিনের বার্সেলোনার ফুটবল এখন ‘ভীতিকর’, মুগ্ধ ফ্যাব্রেগাস চট্টগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে শ্রমিকের প্রাণহানি রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় উদ্ধার হলো নিথর দেহ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক কার্যক্রম প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন মাহবুব উদ্দিন খোকন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন অভিযোগ করেন, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও মর্যাদা পুনরুদ্ধারের স্বার্থে এসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান তিনি। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা নিশ্চিত করার দাবিও তুলে ধরেন তিনি।

সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে এক শুনানিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বার সভাপতি অ্যাটর্নি জেনারেলের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যা এই সংকটময় মুহূর্তে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun