1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এমপি নজরুলের স্ত্রীর মৃত্যু: আদালতে রিমান্ডে দম্পতি জ্বালানি সংকট সমাধানে সংস্কারই একমাত্র পথ: নাসীরুদ্দীন পাটওয়ারী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: নিখোঁজ সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন বাবা চপস্টিক ফ্যামিলি ফান ডে: মা দিবসের বিজয়ীদের পুরস্কার প্রদান আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির সম্ভাবনা আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের বর্তমান দর কত? বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব পরিবহন মালিকদের অপ্রতিম নিখোঁজ ও উদ্ধার: দুই কিশোরকে উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর

চপস্টিক ফ্যামিলি ফান ডে: মা দিবসের বিজয়ীদের পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মা দিবস উপলক্ষে আয়োজিত ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর এয়ার ফোর্স বেজক্যাম্পে ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’ শীর্ষক এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দিনব্যাপী আয়োজনে শিশুদের জন্য ছিল নানা ধরনের আনন্দদায়ক পরিবেশনা। এর মধ্যে ছিল গেম, র‍্যাপিড ফায়ার এবং এয়ার ফোর্স বেজক্যাম্পের প্লে-গ্রাউন্ডে সবার জন্য উন্মুক্ত খেলার সুযোগ। অনুষ্ঠানে সন্তানদের সুস্থ বেড়ে ওঠা, সুষম পুষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন স্কয়ার হাসপাতালের ডায়েটিশিয়ান সাবিহা বিনতে সালাম। এ ছাড়াও সংগীত পরিবেশন করেন কারিশমা সানু সভ্যতা।

শিশুদের সৃজনশীলতা চর্চায় উৎসাহ দেওয়া এবং তাদের সুশৃঙ্খলভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে চপস্টিক প্রতিবছর মা দিবস উপলক্ষে এই ফ্যামিলি ফান ডে উদ্‌যাপন করে। ছবি, কবিতা ও গানের মাধ্যমে শিশুদের বিকাশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun