1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পালানোর সময় আটক গোদাগাড়ী পৌর আ.লীগ সম্পাদক চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ কুষ্টিয়ার নাজমা আটক বাংলাদেশে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা বিশেষ কিছু: মোহামেডান কোচ ভারেলা ইসলামি সাত দলের ঐক্য: রূপরেখার শর্ত নিয়ে এখনো অমিমাংসিত লুটপাট ও জবরদখল বিচ্ছিন্ন ঘটনা নয়, বলছে টিআইবি বিমান কার্গো নিরাপত্তা জোরদারের আহ্বান জানাল আইএটিএ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নিষিদ্ধ ফসফরাস বোমার ব্যবহার বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা বাড়ানোর ঘোষণা বাংলাদেশ ব্যাংকের সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরকে ‘মৌলবাদীদের’ কাজ বললেন ময়ূখরঞ্জন সাংবাদিকতায় পড়ার কারণ ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা

চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ কুষ্টিয়ার নাজমা আটক

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমা বেগম (৭০) নামের এক নারীকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (২৭শে সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা পৌরশহরের ভিমরুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজমা বেগম কুষ্টিয়া পৌরশহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী। তার পিতার নাম মৃত লবু শেখ।চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নাজমা বেগম নামের এক নারীকে চুয়াডাঙ্গা পৌরশহরের ভিমরুল্লাহ এলাকার নতুন জেলখানা গেটের বিপরীতে মিম স্টোর নামের চা ও মুদি দোকানের সামনে বেঞ্চের উপর বসা অবস্থায় আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট৷ যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun