1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনাল: ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজের দায়ে ১২ লাখ রিয়াল জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি রূপপুরে ইউরেনিয়াম পরিবহন: আকাশসীমা নিয়ে যা জানাল পাকিস্তান কুষ্টিয়ায় কিশোরীকে নির্যাতনের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অসমাপ্ত আত্মজীবনী কি নিষিদ্ধ? ইতিহাসের পাতা মোছা যায় না নৈরাজ্য নেই, আগের চেয়ে দেশের পরিস্থিতি ভালো: তথ্য উপদেষ্টা দক্ষিণ এশিয়ার সেরা আঞ্চলিক এয়ারলাইন্স তালিকায় ইউএস-বাংলার উন্নতি আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশের তীব্র নিন্দা কাতারের

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. দিনারুল আলম, ইমান আহম্মেদ, মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ, জয় সরকার, মো. মিরাজ আহমেদ, মো. মিরাজ মল্লিক, মো. রবিউল ইসলাম, মিলন কুমার, মো. কাউসার হোসেন, শ্রী অন্তর শিল, জালাল উদ্দিন মণ্ডল, আবদুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, মো. সুজন আলী, মো. তরিকুল ইসলাম, মো. সাইফুল্লার সাদেক, নয়ন আলী, সাজিদুল ইসলাম, তাজুল ইসলাম, নিস্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আল আমিন হাওলাদার, মো. তুষার আলী, মো. রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান রয়েছেন। আসামিরা হলেন মো. দিনারুল আলম (৫০), ইমান আহম্মেদ (৪৫), মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শিল (৪০), জালাল উদ্দিন মণ্ডল (৫৫)। 50, 45, 37, 31, 19, 39, 42, 40, 55, 46, 30, 43, 32. (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৫২), মো. আলমগীর হোসেন (৪৫), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাসিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)।

আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত আদালতে জামিন আবেদন করে দাবি করেন, আসামিরা নির্দোষ। তিনি বলেন, তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সেখানে বৈঠক করছিলেন এবং তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আইনজীবী আদালতের কাছে এ সংক্রান্ত অনুমতিপত্রও জমা দেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের তীব্র বিরোধিতা করে বলেন, আসামিরা অরাজকতা ও অস্থিরতা সৃষ্টির লক্ষে সেখানে জড়ো হয়েছিলেন। তারা ‘ফ্যাসিস্টের সহযোগী’ হিসেবে কাজ করছিলেন দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জামিন দিলে মামলার তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এর আগে রোববার পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে আটক রাখার আবেদন করেছিলেন।

পুলিশের আবেদনে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট ২৭৮ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায়, আসামিরা কার্যালয়ের ভেতর অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিলেন এবং জিজ্ঞাসাবাদে সেখানে আসার বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের কারাগারে রাখা একান্ত প্রয়োজন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন, প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun