কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি মঙ্গলবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সৌদি যুবরাজের সঙ্গে আলাপে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। দুই নেতা পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা বজায় রাখতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও তারা মতবিনিময় করেছেন।