1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ মিরপুরের রাড্ডা সেন্টারে হামলা: আরও ৩ নেতা গ্রেপ্তার ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করল টমাস টুখেলের ইংল্যান্ড শাহজালাল বিমানবন্দরে তিন অভিযানে সোনা ও পণ্য জব্দ ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ, অর্থ লেনদেনের দাবি সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: চার ক্ষেপণাস্ত্রসহ প্রজেক্টাইল ধ্বংস ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ: চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার

বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা

কাওসার আহমেদ, গাজীপুর।
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ ও শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র বিমানবন্দর থানা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাসির উদ্দিন মৃধা জর্জ (৫০) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। আর জাহাঙ্গীর আলম (৪৪) মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলম কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর তাঁদের হেফাজতে নেওয়া হয়।পরে তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার তথ্য পাওয়ার পর গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। বর্তমানে তাঁরা বিমানবন্দর থানায় রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিমানবন্দর থানা থেকে গ্রেপ্তার দুই আসামিকে শ্রীপুরে আনতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun