1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালালে সোনা পাচার: মালয়েশীয় নাগরিকের ছয় দিনের রিমান্ড সৌদি-আমিরাত নতুন করে কি সম্পর্কের পথে ফিরছে? কৃষকদের সার সহায়তায় বিশ্বব্যাংক থেকে ৩০০ মিলিয়ন ডলার পাবে শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অপপ্রচারের নেপথ্যে পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে অসুস্থ ৩৬ শিক্ষার্থী ঢাকায় ফ্যাশন শোতে পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী দুর্গাপূজায় দোকানপাট খোলা রাখার সময় বাড়ল ২২ অক্টোবর পর্যন্ত শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় সরকারি ছুটি পুননির্ধারণ, মিলবে টানা পাঁচ দিন ঠাকুরগাঁওয়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ঢাকায় ফ্যাশন শোতে পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আলোচিত পাকিস্তানি সিরিয়াল ‘তেরে বিন’-এর মুরতাসিম চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেতা ওয়াহাজ আলী এখন ঢাকায়। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক একটি ফ্যাশন শোতে অংশ নেন এই তারকা। পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকদের কাছেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

এই ফ্যাশন শোতে ওয়াহাজের সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। শো চলাকালীন তাঁদের তোলা একটি ছবি ফারিয়া নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে ফারিয়া লিখেছেন, তিনি জামদানি পরে গর্বের সঙ্গে র‍্যাম্পে হেঁটেছেন এবং এই আয়োজনের মাধ্যমে দেশীয় ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেছেন। সেই সঙ্গে ওয়াহাজের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের স্মৃতিও ধরে রেখেছেন তিনি।

ফ্যাশন শোতে নুসরাত ফারিয়াকে জামদানি মোটিফের গাঢ় বেগুনি রঙের লেহেঙ্গা ও জমকালো অলংকারে সাজতে দেখা গেছে। বিপরীতে ওয়াহাজ আলী পরেছিলেন গাঢ় নীল রঙের ফরমাল স্যুট। তাঁদের এই যুগল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে, যেখানে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটিজেনদের মধ্যে অনেকে ফারিয়াকে ওয়াহাজের সঙ্গে সিনেমায় অভিনয়ের পরামর্শও দিয়েছেন। ওই আয়োজনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদসহ অন্যান্য তারকারাও অংশ নিয়েছিলেন।

ওয়াহাজ আলী পাকিস্তানের বিনোদন অঙ্গনের একজন নিয়মিত মুখ। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে তাঁর পথচলা শুরু হয়। পরবর্তীতে ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’ ও ‘ফিতুর’-এর মতো নাটকগুলোতে অভিনয় করে তিনি দক্ষতা দেখান। তবে ২০২২ সালে প্রচারিত ‘তেরে বিন’ নাটকটি তাঁর ক্যারিয়ারে বড় মাইলফলক হয়ে ওঠে। এই সিরিয়ালে মুরতাসিম খান চরিত্রে তাঁর অভিনয় এবং সহশিল্পী ইয়ুমনা জায়েদির সঙ্গে অনস্ক্রিন রসায়ন দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয়তা পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun