1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অনুপস্থিতিতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ শাহজালালে সেবার মান বাড়াতে অভিযান: জরিমানা পৌনে ২ লাখ দোহায় বাংলাদেশ স্কুলে কাল থেকে বিজ্ঞান মেলা ও প্রদর্শনী চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে ১৫ বছরের পীরগাছা সাব-রেজিস্ট্রার অফিসে রাতে দলিল নিবন্ধনের হিড়িক ব্রুকলিনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়তে ৪ হাজার ডলারের অনুদান শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ: উত্তরণে করণীয় ও দাবি কাতারে পর্যটনের নতুন রেকর্ড বাংলাদেশে প্রথম সফরে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক হুতিদের অব্যাহত হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

দলের লোকেরাই প্রাধান্য পাবে, জানালেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দলীয় পরিচয়ে বসানো হয়েছে বলেই এলাকার মানুষের চেয়ে দলের লোকজনকেই বেশি প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান। সম্প্রতি দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এই এলাকার মানুষ আমাদেরকে চায় না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে শরীফুজ্জামানকে বলতে শোনা যায়, ‘আমরা নির্বাচিত প্রতিনিধি নই, দল আমাদের এই চেয়ারে বসিয়েছে। তাই এলাকার মানুষের চেয়ে দলীয় লোকজনকে প্রাধান্য দেব।’ তিনি আরও স্পষ্ট করেন যে, দলের নেতা-কর্মীদের বাইরে জেলা পরিষদ থেকে কোনো ধরনের অনুদান দেওয়া হবে না। এমনকি যেকোনো উন্নয়ন প্রকল্পে জেলা পরিষদের অনুদান পেতে হলে সংশ্লিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকের সুপারিশ থাকা বাধ্যতামূলক বলেও তিনি উল্লেখ করেন। ‘আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা নির্বাচিত প্রতিনিধি না।

উল্লেখ্য যে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা কমিটির সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেলের কাছে পরাজিত হয়েছিলেন। একই নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান জামায়াতের জেলা আমির রুহুল আমীনের কাছে পরাজিত হন।

বক্তব্যের বিষয়ে জানতে মুঠোফোনে শরীফুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে একই অনুষ্ঠানে উপস্থিত থাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি ব্যাখ্যা করে বলেন, একটি মহল অনৈতিক সুবিধা না পেয়ে নেতার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করেছে। তিনি জেলা বিএনপির পক্ষ থেকে এই ধরনের অপচেষ্টার নিন্দা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun