1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ, আবেদন শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে সিস্টেম ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার পদে মোট ৬২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। দুটি পদের মধ্যে সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জন নিয়োগ দেওয়া হবে।

পদের বিবরণ ও বেতন স্কেল

  • সিস্টেম ম্যানেজার: ১টি পদ, তৃতীয় গ্রেড। বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
  • প্রিন্সিপাল অফিসার: ৬১টি পদ, ষষ্ঠ গ্রেড। বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

চাকরিপ্রাপ্তরা মূল বেতনের পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

যোগ্যতা ও আবেদনের শর্তাবলি

সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, সিএসই, ইইই বা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম চার বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। আন্তর্জাতিক জার্নালে অন্তত দুটি প্রকাশনা এবং পিএইচডি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

প্রিন্সিপাল অফিসার পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপাশি অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার হিসেবে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।

বয়সসীমা ও আবেদন প্রক্রিয়া

  • বয়স: ১ জুন ২০২৬ তারিখে সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদের ক্ষেত্রে বয়স ২১ থেকে ৩৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
  • সময়সীমা: অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
  • আবেদন ফি: আবেদন বাবদ ২০০ টাকা জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

গুরুত্বপূর্ণ তথ্য

  • বিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে আবেদন, বাংলা ও ইংরেজি সংবাদ পাঠের সুযোগ।
  • নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun