1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বাজারে রপ্তানি বাধা ও শুল্ক কমানোর দাবি বাংলাদেশের লুটপাটের টাকায় বিদেশে ফুর্তি করছেন জয়: রাশেদ খাঁন শাহজালাল বিমানবন্দরে নতুন ট্রলি: কমবে যাত্রীদের ভোগান্তি ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র গাজীপুরে বিকাশের তিন কোটি টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়: গুলিবিদ্ধসহ ডারবানে প্রোটিয়া বোলিং তোপে কোণঠাসা অস্ট্রেলিয়া সীতাকুণ্ডে তরুণীর মৃত্যু: যৌতুকের অভিযোগ, স্বামীসহ আটক তিন গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ছিনতাই, গুলিবিদ্ধ এক কর্মকর্তা দারুণ শুরুর পর আবুধাবি টেস্টে চাপে বাংলাদেশ শাহজালালে সোনা পাচারের ঘটনায় আরমান উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড

ব্রুকলিনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়তে ৪ হাজার ডলারের অনুদান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ব্রুকলিনের তরুণ প্রজন্ম এবং তাদের পরিবারকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করে তুলতে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্রুকলিন বরো প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, স্বাস্থ্যকর খাবার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘হেলদি ইটিং গ্র্যান্ট’ বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুদান কর্মসূচি চালু করা হয়েছে। এই উদ্যোগের আওতায় নির্বাচিত অলাভজনক সংস্থাগুলোকে ৪ হাজার ডলার করে ম্যাচিং অনুদান প্রদান করা হবে। ব্রুকলিনের যেসব এলাকায় খাদ্যনিরাপত্তাহীনতা বেশি, সেখানকার বাসিন্দাদের পুষ্টি শিক্ষা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উদ্যোগ অগ্রাধিকার পাবে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবার, তরুণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সচেতন করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। এর অর্থ দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি ও প্রয়োজন অনুযায়ী পুষ্টিবিষয়ক কর্মশালা, স্বাস্থ্যশিক্ষা, রান্নার প্রশিক্ষণ, কমিউনিটি অনুষ্ঠান এবং খাদ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা যাবে। খাদ্যপ্রাপ্তিতে বৈষম্য দূর করা এবং স্থানীয় জনগোষ্ঠীকে নিজেদের খাদ্যব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলার উদ্যোগও অনুদানের আওতায় থাকবে। বরো প্রেসিডেন্টের কার্যালয়ের মতে, পুষ্টিকর খাবার সুস্বাস্থ্য বজায় রাখা এবং খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পর্কিত দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ব্রুকলিনের অনেক পরিবার প্রয়োজনীয় তথ্য ও শিক্ষার অভাবে স্বাস্থ্যসম্মত খাবার নির্বাচনে সমস্যার মুখোমুখি হয়। আয় বা বসবাসের এলাকা নির্বিশেষে প্রতিটি পরিবার যাতে স্বাস্থ্যকর খাবার বেছে নিতে পারে, সেটিই এই উদ্যোগের উদ্দেশ্য।

৭ অক্টোবর এই কর্মসূচিটি ঘোষণা করেন ব্রুকলিন বরো প্রেসিডেন্ট আন্তোনিও রেইনোসো। তিনি জানান, খাদ্যনিরাপত্তাহীনতা নিরসনে কেবল খাবারের ব্যবস্থা করাই যথেষ্ট নয়। এর পাশাপাশি পুষ্টি বিষয়ে শিক্ষা, সমান সুযোগ এবং পরিবারের সার্বিক সুস্থতা নিশ্চিত করার মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখেই অনুদানের এই বিশেষ কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে।

উলেখ্য, ২০২৫ সালে ব্রুকলিন ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এই কর্মসূচিটির পরিকল্পনা করা হয়। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির সরকারি বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ২০ জন শিক্ষার্থী নিয়ে এই কাউন্সিল গঠিত। এখন সংশ্লিষ্ট অলাভজনক সংস্থাগুলোকে এই অনুদান পাওয়ার জন্য আবেদনের আহ্বান জানিয়েছেন বরো প্রেসিডেন্ট আন্তোনিও রেইনোসো। অগ্রাধিকারপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ব্রাউনসভিল, ইস্ট ফ্ল্যাটবুশ, ইস্ট নিউইয়র্ক, বেডফোর্ড-স্টাইভেস্যান্ট, ক্যানারসি, ক্রাউন হাইটস, ফ্ল্যাটবুশ-মিডউড, কনি আইল্যান্ড ও সানসেট পার্ক।

এই অনুদান পাওয়ার জন্য আগ্রহী সংস্থাগুলোকে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর ২০২৬। সঠিক খাদ্যাভ্যাস এবং পুষ্টি সচেতনতা প্রসারে কাজ করা বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানগুলো এই সুযোগ গ্রহণ করতে পারবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ব্রুকলিনের পরিবারগুলোর স্বাস্থ্যগত মানোন্নয়নে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun