গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের মুখে পড়ে ইসরাইল গৃহযুদ্ধ এমনকি রাষ্ট্রীয় কাঠামোর ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ৪ অক্টোবর সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’ কর্তৃক তৈরিকৃত ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ (ভেতর থেকে ফাটল) শীর্ষক একটি গোপন মূল্যায়নের বিস্তারিত তথ্য সামনে এসেছে। সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’ কর্তৃক প্রস্তুতকৃত ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ (ভেতর থেকে ফাটল) শীর্ষক এক গোপন মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে বলে সোমবার (০৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে।
প্রতিবেদনে তুলে ধরা হয়, আসন্ন সাধারণ নির্বাচনের পূর্বে বেশ কয়েকটি গুরুতর সমস্যা এক হয়ে পরিস্থিতিকে চরম অস্থিরতায় রূপ দিয়েছে। এর মধ্যে উল্লিখিত কারণগুলো হলো সিআইএ-র সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটির আসন্ন সাধারণ নির্বাচনের আগে বেশ কিছু জটিল সংকট একসঙ্গে পুঞ্জীভূত হয়ে পরিস্থিতিকে চরম অস্থির করে তুলেছে।
দীর্ঘ সময় ধরে ক্ষমতায় অবস্থান ধরে রাখতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক লড়াই মূলত ইসরাইলের সাংবিধানিক ও রাজনৈতিক সংকটকে অধিকতর ঘনীভূত করেছে। গাজা, লেবানন ও ইরানে দীর্ঘমেয়াদি সামরিক লড়াইয়ে অংশ নিয়ে বিপুলসংখ্যক সেনা এবং রিজার্ভিস্ট মানসিকভাবে চরম ট্রমাগ্রস্ত হয়ে ফিরে আসায় সমাজের ভেতরের বিভাজন আরও স্পষ্ট হয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরাইলের বাড়তে থাকা একাকীত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের প্রতি জনসমর্থন কমে যাওয়াকে রাষ্ট্রীয় অস্তিত্ব সংকটের পেছনে অন্যতম অনুঘটক হিসেবে চিহ্নিত করেছে সিআইএ।