ডারবানে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারের পর দক্ষিণ আফ্রিকা তাদের ১৭ সদস্যের দলে বড় পরিবর্তন এনেছে। প্রথম টেস্টে দুই ইনিংসে ৩২ ও ১ রান করা ট্রিস্টান স্টাবসকে বাদ দেওয়া হয়েছে। অথচ এই সিরিজের আগে ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্ট ইনিংসে তিনি ৯৪ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন। স্টাবসের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ম্যাথিউ ব্রিটজকে।
ব্রিটজকে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন। ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে এবং ২০২৫ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে তার সংগ্রহ মোট ১৪ রান। তবে ঘরোয়া ক্রিকেটে তার গড় ৩৭.০৩। গত ফেব্রুয়ারিতে শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলা ব্রিটজকে ঘরোয়া ব্যস্ততার কারণে সাম্প্রতিক ম্যাচগুলোতে খেলতে না পারলেও, ডারবানে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে নজর কেড়েছেন। টিম ম্যানেজমেন্ট আশাবাদী যে, ওয়ানডের সেই ফর্ম তিনি টেস্টেও বজায় রাখবেন। তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার গড় ৩৭.০৩। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের আশা, ওয়ানডে ফরম্যাটের সেই চমৎকার ফর্ম তিনি টেস্টেও ধরে রাখতে পারবেন। সাম্প্রতিক সময়ে ওর ওয়ানডে ফর্ম দুর্দান্ত হওয়ায় সে একটা ইতিবাচক বাড়তি সুবিধা পেয়েছে।
প্রধান কোচ শুকরি কনরাড বলেন, ম্যাট আগেও দলের সাথে কাজ করেছে। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স তাকে বাড়তি সুবিধা দিয়েছে। তবে তার চেয়েও বড় কথা হলো, ম্যাটের মানসিকতা ও ব্যক্তিত্ব দলের জন্য অনুপ্রেরণাদায়ক।
দল পরিবর্তনের পাশাপাশি ব্যাটিং অর্ডারেও আসতে পারে বড় পরিবর্তন। কনরাড জানিয়েছেন, গেবেখা টেস্টে উইকেটের পেছনে গ্লাভস হাতে নামবেন রায়ান রিকেলটন। এতে করে গত ১৩ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া কাইল ভেরেইনার একাদশে থাকার সম্ভাবনা বেশ কমে গেছে, যদিও তিনি মূল স্কোয়াডে আছেন। কোচ জানিয়েছেন, রিকেলটন গ্লাভস হাতে নিচ্ছেন, তবে তিনি ব্যাটিংয়ে নিচে নামবেন নাকি ওপেনিং করবেন তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া বাকি। ব্রিটজকের অন্তর্ভুক্তিতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিশ্চিত। রিকেলটন কিপিংয়ের দায়িত্ব নেওয়ার পর ব্যাটিংয়ে তিন বা চার নম্বরে নেমে আসবেন, নাকি এইডেন মার্করামের সঙ্গে ওপেনিং চালিয়ে যাবেন—তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।
হ্যামস্ট্রিং চোটের কারণে টনি ডি জর্জি সিরিজে নেই, তাই ব্রিটজকেকে ইনিংস উদ্বোধনে দেখা যেতে পারে। এছাড়া মিডল অর্ডার ব্যাটার মার্কাস অ্যাকারম্যানও অভিষিক্ত হতে পারেন। এদিকে প্রথম টেস্টে চোটের কারণে বাইরে থাকা কাগিসো রাবাদা ফিট হয়ে ফিরেছেন। দলের পেস আক্রমণে বৈচিত্র্য আনতে সাতজন পেসারকেই স্কোয়াডে রাখা হয়েছে। ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও পিচ ও কন্ডিশন অনুযায়ী সেরা পেস আক্রমণ বেছে নেওয়া হবে।
স্পিন আক্রমণে কেশব মহারাজ, সাইমন হারমার ও সেনুরান মুথুসামি স্কোয়াডে থাকলেও, গেবেখা টেস্টে একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি।
দ্বিতীয় টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজকে, করবিন বোশ, জেরাল্ড কোয়েটজি, সাইমন হারমার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, অ্যানরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনা।