1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক ৪৩০ রান তাড়ার রেকর্ড খুলনায় তরুণীর ওপর হামলা: মাদক বিরোধের সূত্র খুঁজছে পুলিশ নিরাপত্তা সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাভারে মাদ্রাসাছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সংঘাত মোকাবিলায় আগের চেয়ে প্রস্তুত ইরান: আইআরজিসি প্রধান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন টাইফুন চাম্পি: তাইওয়ান ও জাপানে দুই শতাধিক ফ্লাইট বাতিল ২০২৭ সালের খসড়া বাজেট অনুমোদন দিল কাতার মন্ত্রিসভা সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হচ্ছে, মন্তব্য স্পিকার হাফিজের প্রধানমন্ত্রীর জাপান সফরে নেই রাষ্ট্রদূত দাউদ আলী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে চালানো সাম্প্রতিক হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১২ ডলারে লেনদেন হয়েছে, যা ১৮ মে’র পর প্রথমবার এই উচ্চতায় পৌঁছাল। প্রায় আট মাস আগে হরমুজ প্রণালিতে ইরানের কার্যত অবরোধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছিল। এর আগে চলতি বছরে মুনাফা অর্জনের যে পূর্বাভাস দিয়েছিল, তা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

বুধবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন।

এছাড়া দেশটির একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় আরও দুজন প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে সৌদি আরবের আরামকো তাদের ধাহরানের সদর দপ্তরের কর্মীদের সরিয়ে নিয়ে দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রও সৌদি আরবে থাকা কিছু কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মিশনেও একই ধরনের পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে দেশটির।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বুধবার উত্তর উপসাগরীয় অঞ্চলে ‘অবৈধ’ তেল স্থানান্তরের অভিযোগে চারটি জাহাজে আঘাত ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালির পশ্চিমে তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়েছে বলে দাবি করেছে তারা। ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, কোনো ধরনের উসকানি দেওয়া হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে কঠোর ও বিস্তৃত পদক্ষেপ নেওয়া হবে। ইরানি বাহিনী জাহাজগুলোকে অনুসরণ করার পর এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

তেলের দামের এই অস্থিতিশীলতা নতুন নয়। সংঘাত শুরুর পর গত এপ্রিলে দাম সর্বোচ্চ ১২৬ ডলারে উঠেছিল। তবে মে মাসের শেষের দিকে তা ১০০ ডলারের নিচে নেমে আসে এবং জুলাইয়ের শুরুতে যুদ্ধবিরতির আশায় ব্যারেলপ্রতি ৭১ ডলারে দাঁড়ায়। কিন্তু বর্তমান সংকট ও সমঝোতা প্রচেষ্টা ভেস্তে যাওয়ায় আবারও দাম ঊর্ধ্বমুখী। বিশ্লেষকরা সতর্ক করেছিলেন যে, এ ধরনের পরিস্থিতি তেলের দাম ১৫০ ডলার পর্যন্ত নিয়ে যেতে পারে। অঞ্চলটিতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাতের প্রথম কয়েক সপ্তাহে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। সে সময় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাজার বিশ্লেষকদের কেউ কেউ দাম ১৫০ ডলার পর্যন্ত ওঠার পূর্বাভাস দিয়েছিলেন।

তবে জ্বালানি তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের প্রতিবেদন অনুযায়ী, পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর ও ওমান উপসাগর এলাকায় স্থলপথে তেল পরিবহন বৃদ্ধি পাওয়ায় পারস্য উপসাগর থেকে রপ্তানির পরিমাণ এখন যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ের চেয়েও বেশি। এর পরেও তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। কোম্পানিটি জানিয়েছে, জ্বালানি তেলের অস্বাভাবিক উচ্চ ব্যয়ের কারণে চলতি বছর তাদের লোকসান হতে পারে।

তীব্র এই জ্বালানি সংকটের প্রভাবে শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। এশিয়ার পুঁজিবাজারে জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ দশমিক ৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩ দশমিক ৫ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং সূচক ৩ শতাংশ দর হারিয়েছে। জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে অনেক কোম্পানি তাদের বার্ষিক মুনাফার পূর্বাভাস বাতিল করতে বাধ্য হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun