1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল যৌথবাহিনী দুবাইয়ে মিনিটপ্রতি বোনাস মাইলের বিশেষ অফার এমিরেটসের কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার চারপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে চিকিৎসাধীন সাংবাদিক চাষি রমজানের সুস্থতার জন্য দোয়া কামনা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত চালক ভোটে এগিয়ে থাকলেও রোনালদো পাচ্ছেন না নতুন কোনো ট্রফি খোলামেলা দৃশ্যে অভিনয়ে অস্বস্তি, নির্মাতাদের সিদ্ধান্তের অপেক্ষায় রাশমিকা পিএইচপিতে মারাত্মক ত্রুটি, বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ

ভোটে এগিয়ে থাকলেও রোনালদো পাচ্ছেন না নতুন কোনো ট্রফি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে লিওনেল মেসির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে সমর্থকদের ভালোবাসা ও আবেগের এই গণভোট জয় করলেও পর্তুগিজ তারকা কোনো আনুষ্ঠানিক ট্রফি পাচ্ছেন না। আয়োজক কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ নামের এই উদ্যোগটি কেবল একটি অনলাইন ভোটাভুটি এবং এটি কোনো আনুষ্ঠানিক ব্যক্তিগত পুরস্কারের অংশ নয়। ট্রফি জয়ের কথা শুধু বলি, কাজে তার প্রতিফলন নেই: হৃদয়। তবে শেষ পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখলেও নতুন কোনো আনুষ্ঠানিক ট্রফি উঠবে না পর্তুগিজ তারকার হাতে।

ভোটাভুটির সর্বশেষ হিসাব অনুযায়ী, রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর জয়ের পক্ষে পড়েছে মোট ভোটের ৭৫ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেসির ২০১২ সালের সেই ঐতিহাসিক বছরটি, যা পেয়েছে ৯ শতাংশ ভোট। এছাড়া তৃতীয় স্থানেও রোনালদোর ২০১৭ সালের জয়টি রয়েছে, যার পক্ষে পড়েছে ৬ শতাংশ সমর্থন। অর্থাৎ তালিকার শীর্ষ তিনের দুটিই রোনালদোর দখলে রয়েছে। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে ভোটের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বিষয়টি পরিষ্কার করেছে কর্তৃপক্ষ। রোনালদোর যে বছরটি সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে, সেই ২০০৮ সালেই প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি।

এই আয়োজনে মূলত সমর্থকদের প্রিয় ব্যালন ডি’অর জয়ী বছর বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যারা অন্তত দুবার পুরস্কারটি জিতেছেন, তাদের প্রতিটি বছরের জন্য আলাদা করে ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। এতে মেসি কিংবা রোনালদোর পুরো ক্যারিয়ারকে এককভাবে বিচার করা হচ্ছে না, বরং বছরভিত্তিক পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে।

রোনালদোর ২০০৮ সালটি সবচেয়ে বেশি জনপ্রিয়তার কারণ হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সেবার তার প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করা। অন্যদিকে, তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেসি ২০১২ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯১ গোল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। জাতীয় দলের জার্সি আছে, জীবিকার নিশ্চয়তা কতটুকু। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৪২ গোল।

ভোট দেওয়ার পদ্ধতি নিয়েও ফুটবল মহলে আলোচনা চলছে।

প্রতিটি ভোটের জন্য সমর্থককে এক ইউরো খরচ করতে হচ্ছে।

এই অর্থের বিনিময়ে ব্যালন ডি’অরের একটি ডিজিটাল ছবি কেনার পাশাপাশি ভোট প্রদানের সুযোগ মিলছে। বিশেষ বিষয় হলো, একজন সমর্থক যত খুশি ভোট দিতে পারবেন, তবে প্রতিটি ভোটের জন্য আলাদা করে এক ইউরো ফি প্রদান করতে হবে। এর ফলে ভোটাভুটিটি স্বতন্ত্র সমর্থক সংখ্যার প্রতিফলন নয়, বরং বারবার ভোট দেওয়ার সুযোগ থাকায় একই সমর্থক পছন্দের খেলোয়াড়ের সমর্থনে একাধিক ভোট দিতে পারছেন। এই ফল তাই কতজন আলাদা সমর্থক কাকে বেছে নিয়েছেন, তার সরাসরি হিসাবও নয়। ‘একই ভুল বারবার করছি’, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে চান হৃদয়।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৭ অক্টোবর প্যারিসের স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। চূড়ান্ত ফলাফল ২৮ অক্টোবর প্রকাশ করা হবে। এই প্রক্রিয়াটি কেবল সমর্থকদের সম্পৃক্ততা ও আবেগকে উদ্‌যাপনের উদ্দেশ্যে সাজানো হয়েছে, যার সঙ্গে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক স্বীকৃতির কোনো সংযোগ নেই। ঢাকার ৪১ ওয়ার্ডে নেই পার্ক-খেলার মাঠ, শিশুর শারীরিক-মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। আজ টিভিতে যা যা দেখবেন (২২ অক্টোবর, ২০২৬)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun