1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীকে দাঁড়িপাল্লা, পরিবর্তনের উদ্যোগ দাম্মামের পথে বিমান, নিরাপত্তাশঙ্কার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার বদর প্রতিরক্ষা চুক্তি: মুসলিম বিশ্বে নতুন ভূকৌশলগত ভারসাম্য প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ নতুন হামলা হলে উপসাগরীয় তেল ও এআই স্থাপনায় আঘাতের ইউরোপে তীব্র তাপপ্রবাহে অর্ধলক্ষাধিক মানুষের প্রাণহানি ম্যানচেস্টার ইউনাইটেডকে গুঁড়িয়ে কোমোর অবিশ্বাস্য জয়, নায়ক নিকো পাজ মাটি ছেড়ে আকাশে উড়বে টেসলার নতুন রোডস্টার

দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

আসহাবুল আলম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শরিফা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার শরিফা খাতুন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা। তিনি মো. হারুনুর রশিদের স্ত্রী।

এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিসি-৩-এর একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে শরিফা খাতুনকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় জানিয়েছে এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun