1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ

জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপসহ মোস্তাহিদুল ইসলাম রিয়াদ (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের নারায়নপুর মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। আটক রিয়াদ মাগুরা সদর থানার মির্জাপুর গ্রামের আব্দুর রউফ মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ এবং জীবননগর থানার ওসি সোলায়মান শেখের তত্ত্বাবধানে এসআই শোভন দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌরশহরের নারায়নপুর মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোস্তাহিদুল ইসলাম রিয়াদ নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি কালো রংয়ের অ্যাপাসি আরটিআর মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪৬ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, যা মোটরসাইকেলে বিশেষ কায়দায় তৈরি চেম্বারে লুকিয়ে রাখা ছিল। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun