1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ

সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎

মহিদুল ইসলাম মিলটন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাভার পৌরসভার মেডিকেল অফিসার কাজী আয়শা সিদ্দিকা বন্যাকে চাকরি থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি সাভার উপজেলা শাখা।‎‎ বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, কাজী আয়শা সিদ্দিকা বন্যা বাংলাদেশ যুব মহিলা লীগের সাভার পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলার আসামি।‎‎

মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তি সাভার উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান মুন্না বলেন, হত্যা মামলার আসামি হয়েও তিনি কীভাবে চাকরিতে বহাল রয়েছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।‎‎

বক্তারা অবিলম্বে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ, তাঁকে চাকরি থেকে অপসারণ এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তাঁরা।‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun