1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায় গাজীপুরে বাসের পর এবার মহাসড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানে আগুন গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১

শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন বাড়ল, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন করে আরও এক প্লাটুন বাড়িয়ে জেলায় ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিল্পাঞ্চল গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান বিক্ষোভের কারণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার (২ নভেম্বর) ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করলেও মঙ্গলবার তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে।এ ছাড়া আগে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করলেও বর্তমানে তা বাড়িয়ে ২৫ জন করা হয়েছে। তাঁদের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিয়ন্ত্রণে কাজ করবেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun