1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশত্যাগের সময় পাবনার আ.লীগ নেতা আটক গাজীপুরের সফিপুরে সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের, নিহত নারী ও শিশু গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য, উৎপাদনে শ্রমিকেরা ৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায়

গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জন্মনিবন্ধন কার্যক্রমে অনিয়ম, সেবাপ্রার্থীদের হয়রানি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনূর বেগম ও প্রশাসনিক কর্মকর্তা মঞ্জয় দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (১০ নভেম্বর) নাগরী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে তাঁদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভুঁইয়া। পরিদর্শনকালে জেলা প্রশাসক দেখতে পান, সার্ভার সমস্যার অজুহাতে জন্মনিবন্ধন করতে আসা সেবাপ্রার্থীদের হয়রানি করা হচ্ছে। এ ছাড়া জন্মনিবন্ধন রেজিস্টার যথাযথভাবে প্রত্যয়ন করা হয়নি। রেজিস্টারের শেষের কয়েকটি পাতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষরও পাওয়া যায়নি। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক মো. নুরুল করিম ভুঁইয়া বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনূর বেগম ও প্রশাসনিক কর্মকর্তা মঞ্জয় দেবনাথকে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun