সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল আহমদ (২৫) নামে এক যুবককে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় চারখাই পুলিশ ফাঁড়িরএসআই মজিবুর রহমান, এএসআই মোজাম্মেল হকসহ পুলিশের একটি দল চারখাই ইউনিয়ন অধীনস্থ কচকটখাঁ এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট পরিচালনা করে।এ সময় সিলেটগামী যাত্রীবাহী বাস সিলেট-জ-১১-০৭৬৮ তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে বাসের যাত্রী রাসেল আহমদের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আসামি নিজ হাতে ইয়াবাগুলো বের করে দেন।আটক রাসেল আহমদ জকিগঞ্জ উপজেলার মাদারখাল এলাকার মো. সাইদুর রহমানের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।