1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল সেঞ্চুরিয়নে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: নেই বিশেষজ্ঞ স্পিনার নিউজিল্যান্ড-ভারত টেস্ট ড্রয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে অস্ট্রেলিয়া নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে কনস্টেবল নিহত বাংলাদেশে প্রতিটি ঘটনায় ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার উন্মোচন বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষায় বাধা কাটল, হাইকোর্টের আদেশ স্থগিত গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ শ্রমিকদের, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রেসিডেন্ট: প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে

নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ সংগঠনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গাজীপুর সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মিছিল করেন।বিকেলে মেম্বারবাড়ি এলাকায় জড়ো হওয়ার পর নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আবুবকর সিদ্দিক।মিছিল থেকে নিষিদ্ধ সংগঠনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতাকর্মীরা।মিছিল শেষে আবুবকর সিদ্দিক বলেন, পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এ শিল্পকে দেশ থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রমিকের ছদ্মবেশে অরাজকতা সৃষ্টি করছেন। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে দলীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।মিছিলে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নছ মিয়া, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun