1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিন: রাষ্ট্রপতি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ২ ফায়ারকর্মী আহত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো হার্নিয়া অস্ত্রোপচার শিল্পপ্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে গাজীপুরে জনপরামর্শ সভা সংসদ সদস্য রুমিন ফারহানা: বিএনপিতে ফেরা নিয়ে যা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় বিধবা আয়শা বেগম নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল সেঞ্চুরিয়নে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: নেই বিশেষজ্ঞ স্পিনার

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিন: রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, দেশে নৈরাজ্য এবং অস্থিরতা তৈরির মাধ্যমে যারা ষড়যন্ত্র করছে, তাদের যেকোনো অপতৎপরতা সম্মিলিতভাবে রুখে দিতে হবে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। দেশ, জনগণ, মা ও মাটিকে ঘিরে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

কঠিন চীবর দানকে বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী এবং তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে অভিহিত করে রাষ্ট্রপতি প্রয়াত বৌদ্ধ নেতাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, তাদের মহান কর্ম ও অবদানের জন্যই তারা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। একই সঙ্গে তিনি গৌতম বুদ্ধের জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে অন্ধবিশ্বাস, ঘৃণা, বিদ্বেষ ও হিংসা পরিহার করে যুক্তি, জ্ঞান, আত্মশুদ্ধি এবং নৈতিকতার পথে চলার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান। দেশের বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা, শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানসহ বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় একটি কথা বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই।

বক্তব্যের এক পর্যায়ে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের আত্মত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পেয়েছি। বাংলাদেশের মানুষ বরাবরই দেশবিরোধী যেকোনো অপচেষ্টাকে রুখে দিয়েছে এবং একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার দেশ হিসেবে বিশ্বজুড়ে এক বিশেষ সুনাম ও ঐতিহ্য বজায় রেখেছে। দীর্ঘ সময়ের এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় শক্তির উৎস। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে অনন্য দেশ প্রতিষ্ঠিত হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে। কিন্তু আজ আমাদের সেই সুযোগকে বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির বিষয়ে রাষ্ট্রপতি জানান, সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের অধিকার সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজে বদ্ধপরিকর। সংবিধান প্রদত্ত সকল নাগরিক অধিকার রক্ষায় সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন, যা এদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক ঐতিহাসিক মাইলফলক।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। এছাড়া বৌদ্ধ ধর্মীয় কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাগত বক্তব্য দেন এবং শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun