1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের হাত না মেলানো নিয়ন্ত্রণ করা এমসিসির পক্ষে সম্ভব নয় অবরোধের এক ঘণ্টা পর সচল হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ গ্রামীণ ব্যাংকে হামলার বিচার চাইলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘন কুয়াশায় পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল, তাপমাত্রা ১৪ ডিগ্রি হরমুজ প্রণালিতে তেলবাহী দুই ট্যাংকারে হামলা, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের রাশিয়ার: এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ মিয়ানমারে গণহত্যার রায় স্বীকৃতি ও ৫ কর্মকর্তার ওপর বৃটেনের নিষেধাজ্ঞা ইসরাইলি নিরাপত্তা বাহিনীতে গত ১৬ বছরে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা দেশত্যাগের চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে সড়কে আটকে পড়া যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। পুলিশ, শ্রমিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে প্রথমে মেম্বারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে পাশের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। দুই স্থানে একযোগে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। সকাল থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। এদিকে অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun