বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল আর নেই। ৭৪ বছর বয়সী এই প্রবীণ ক্রীড়া সংগঠক গতকাল ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
কাজী মহিউদ্দিন বুলবুল ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আজ বাদ আসর কুমিল্লায় তার জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।