1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
২৬ নভেম্বর থেকে শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ: এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনায় তোলপাড় গ্লোবাল ব্র্যান্ড পিএলসিতে লেনোভোর নতুন অল-ইন-ওয়ান পিসি, সাশ্রয়ী বিশেষ মূল্য কঙ্গোয় ইবোলায় মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি না ফেরার দেশে বিসিবির সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল শ্রমিকের মৃত্যুর গুজবে ফের উত্তাল গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ভারত-পাকিস্তানের হাত না মেলানো নিয়ন্ত্রণ করা এমসিসির পক্ষে সম্ভব নয় অবরোধের এক ঘণ্টা পর সচল হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ গ্রামীণ ব্যাংকে হামলার বিচার চাইলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

২৬ নভেম্বর থেকে শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ক্রীড়া ও সৌহার্দ্যের মেলবন্ধনে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬’। গুলশান ক্লাব লিমিটেডের আয়োজনে এই আসরটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। গত ২২ নভেম্বর ক্লাবের ক্রিস্টাল প্যালেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। এবারের আয়োজনে সারা দেশের ২৫টি ক্লাবের ১ হাজার ২৫০ জন প্রতিযোগী ১৯টি ভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১৯ সালে ৯টি ক্লাব ও ৩৩৭ জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া এই অলিম্পিয়াড সময়ের পরিক্রমায় বেশ বিস্তৃত হয়েছে, যা গত বছর ২২টি ক্লাব ও ১ হাজার ২২২ জন অংশগ্রহণকারীর মাইলফলক স্পর্শ করেছিল। পঞ্চম গুলশান ক্লাব অলিম্পিয়াডের ধারাবাহিকতায় এ বছর ষষ্ঠবারের মতো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬ আয়োজন করছে গুলশান ক্লাব লিমিটেড।

এবারের আসরে প্রতিযোগিতা হবে আর্ম রেসলিং, অকশন ব্রিজ, ব্যাডমিন্টন, বাস্কেটবল (মহিলা), বিলিয়ার্ডস, ক্রিকেট (টি-টেন), দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, মিনি ম্যারাথন, প্যাডেল, পুল, পাওয়ার লিফটিং, কুইজ, স্নুকার, স্কোয়াশ, সাঁতার (পুরুষ), টেনিস ও টেবিল টেনিসের মতো ১৯টি ইভেন্টে। উল্লেখযোগ্য যে, গত আসরে প্যাডেল ও ওয়েটলিফটিং যুক্ত হওয়ার পর এবার নতুন করে মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ অন্তর্ভুক্তি আয়োজনের পরিধি বাড়িয়েছে।

সংবাদ সম্মেলনে গুলশান ক্লাব ও আয়োজক কমিটির সভাপতি এম এ কাদের (অনু) বলেন, এবার অনেক বড় পরিসরে অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। তার ভাষ্যমতে, সামাজিক ক্লাবগুলোকে একসুতোয় গেঁথে রাখাই এই ক্রীড়া উৎসবের মূল লক্ষ্য। আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান জানান, নতুন দুটি ইভেন্ট যুক্ত হওয়ায় ক্লাবের আরও অনেক সদস্য এতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ৯টি ইভেন্ট নিয়ে শুরু হওয়া এই দীর্ঘ অভিযাত্রায় ২০২৫ সালে ১৭টি ইভেন্ট ও ৩৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এবারের সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun