1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা তথ্যানুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত ২৪ নভেম্বর পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবমতে দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন বা তিন হাজার ৪৩৫ কোটি ১৮ লাখ ডলারে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন বা দুই হাজার ৯৫৩ কোটি ৭৪ লাখ ডলারে। মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত হালনাগাদ করা তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

চলতি নভেম্বর মাসের বিভিন্ন সময়ের তথ্য বিশ্লেষণ করলে রিজার্ভের ওঠানামার চিত্র স্পষ্ট হয়। ২৩ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩২ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ১৯ নভেম্বর এই পরিমাণ ছিল যথাক্রমে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ও ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এছাড়া ১৭ নভেম্বর নিজস্ব হিসাবে ৩৪ দশমিক ৪৯ বিলিয়ন ও বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। নভেম্বরের শুরুর দিকে রিজার্ভ কিছুটা বেশি থাকলেও মাঝের সময়ে তা ক্রমান্বয়ে পরিবর্তিত হয়েছে। ১২ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন, ১০ নভেম্বর ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন এবং ৯ নভেম্বর ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার। ১০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার।

এর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে রিজার্ভের পরিমাণ ছিল আরও বেশি। ৪ নভেম্বর নিজস্ব হিসাবে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ও বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার রিজার্ভ সংরক্ষিত ছিল। ৩ নভেম্বর তা ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন এবং ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। মাসের শুরুতে অর্থাৎ ১ নভেম্বর নিজস্ব হিসাবে ৩৬ দশমিক ২৫ বিলিয়ন ও বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। উল্লেখ্য যে, এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু-র আমদানি দায় বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করতে হয়েছিল বাংলাদেশকে। সেই বিল পরিশোধের পর গত ৫ অক্টোবর রিজার্ভের পরিমাণ নিজস্ব হিসাবে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ও বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। মূলত নয়টি দেশের মধ্যে আমদানি-রপ্তানি লেনদেন নিষ্পত্তির মাধ্যম হলো এই আকু। আকুর মাধ্যমে ৯টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি হয়। তাই প্রতিবার বিল পরিশোধের পর রিজার্ভ স্বাভাবিকভাবেই কমে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun