1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সাভারে স্কুলে সভা চলাকালে শিক্ষককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শ্রীপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে শ্রমিক অসন্তোষে ৫০ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১১ পুলিশ-আনসার সদস্য শ্রীপুরে পাঁচ কারখানায় ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ নড়াইলসহ সাত জেলায় নতুন এসপি নিয়োগ দিল সরকার স্বরাষ্ট্রমন্ত্রী: আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না ১ ডিসেম্বর থেকে নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম

শ্রীপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে শ্রীপুর-মাওনা সড়কের টেংরা মোড় থেকে মিছিলটি শুরু হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুল আলম মাস্টারের নেতৃত্বে মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কার্যালয়ের পাশ দিয়ে রেলক্রসিং এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ নেন।সমাবেশে আখতারুল আলম মাস্টার অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তাঁর অনুসারীরা রাতের আঁধারে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করে আতঙ্ক ছড়াচ্ছে। একই সঙ্গে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের উসকে দিয়ে কারখানায় বিশৃঙ্খলা ও হামলার ঘটনা ঘটানো হচ্ছে।তিনি বলেন, মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় আমান টেক্স লিমিটেড ও ইসরাক স্পিনিং মিলসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বুধবার সকাল সাতটার দিকে দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস ফ্যাশন লিমিটেড এবং গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ফখরুদ্দিন গার্মেন্টসেও হামলার অভিযোগ রয়েছে।এ ছাড়া সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ভাংনাহাটির রাতুল অ্যাপারেলস, কেওয়া নতুন বাজারের এমএইচসি অ্যাপারেলস এবং গড়গড়িয়া মাস্টারবাড়ির ডেনিমেক গার্মেন্টসে হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।এসব ঘটনার নিন্দা জানিয়ে আখতারুল আলম মাস্টার বিএনপি এবং দলটির ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি কারখানায় হামলা, নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun