1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
সাভারে স্কুলে সভা চলাকালে শিক্ষককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শ্রীপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে শ্রমিক অসন্তোষে ৫০ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১১ পুলিশ-আনসার সদস্য শ্রীপুরে পাঁচ কারখানায় ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ নড়াইলসহ সাত জেলায় নতুন এসপি নিয়োগ দিল সরকার স্বরাষ্ট্রমন্ত্রী: আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না ১ ডিসেম্বর থেকে নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম

শ্রীপুরে পাঁচ কারখানায় ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে একের পর এক পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে দলবদ্ধ হয়ে বিভিন্ন কারখানার সামনে জড়ো হন একদল যুবক। তাঁরা কারখানার ফটক ভাঙচুরের পাশাপাশি কয়েকটিতে ভেতরে প্রবেশ করেও তাণ্ডব চালান। এ সময় বাধা দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।সকাল ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেডে প্রথমে হামলার ঘটনা ঘটে। পরে কেওয়া দক্ষিণখণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলেও হামলা ও ভাঙচুর চালানো হয়।ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ বলেন, বুধবার কারখানাটি বন্ধ ছিল। সকাল থেকেই কয়েকজন যুবক কারখানার প্রধান ফটকে এসে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা ফটক ভাঙার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে আবারও দলবদ্ধ হয়ে হামলা চালানো হয়। এ সময় কারখানার দিকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছোড়া হয়।তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ধাওয়া করলে তাঁরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।ঘটনাস্থলের বিভিন্ন কারখানায় হামলার ধরনও ছিল প্রায় একই। হ্যামস গার্মেন্টসের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করা হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসে প্রবেশ করতে না পেরে ফটকে হামলা চালানো হয়। লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়। অন্যদিকে নোমান হোম টেক্সটাইলের ফটকেও হামলা চালায় দুর্বৃত্তরা।হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, তাঁদের কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাবেন।গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রকৃত শ্রমিক নন। কিছু বহিরাগত যুবক শ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন কারখানায় হামলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা বেশিক্ষণ ঘটনাস্থলে থাকতে পারেননি।তিনি আরও বলেন, বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun