1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
শুটিং সেটে অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান ১৬ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা আমিনুল হক: ফ্যাসিবাদ রুখতে সরকার-বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সাভারে স্কুলে সভা চলাকালে শিক্ষককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শ্রীপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে শ্রমিক অসন্তোষে ৫০ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১১ পুলিশ-আনসার সদস্য শ্রীপুরে পাঁচ কারখানায় ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ নড়াইলসহ সাত জেলায় নতুন এসপি নিয়োগ দিল সরকার স্বরাষ্ট্রমন্ত্রী: আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না

আমিনুল হক: ফ্যাসিবাদ রুখতে সরকার-বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ফ্যাসিবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখতে দলমত নির্বিশেষে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের কালো অধ্যায়ে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না। বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদের উত্থান যাতে না ঘটে, তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে।

বুধবার কুমিল্লা জেলার লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের কর্মকাণ্ড আবার বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের অপতৎপরতা দৃঢ় হাতে দমনের জন্য সরকারি দল, বিরোধী দল, তরুণ সমাজ এবং আগামী প্রজন্মকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা গেলে ফ্যাসিস্টরা আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না।

যুবকদের দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি, কেয়ার গিভিং এবং মোবাইল সার্ভিসিংয়ের মতো আধুনিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গরু ও হাঁস-মুরগির খামারিদের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত করা হচ্ছে। একসময় এসব প্ল্যান্টের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো, তবে এখন তা বাড়িয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বড় খামারিরা উৎপাদিত বায়োগ্যাস দিয়ে নিজস্ব চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে পার্শ্ববর্তী পরিবারগুলোতেও গ্যাস সংযোগ দিতে পারবেন। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সভা করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun