অভিনয় অঙ্গনে শোকের ছায়া ফেলে চলে গেলেন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক ও শুটিং সূত্রে জানা গেছে, ‘নসীব’ নামক একটি চলচ্চিত্রের কাজে বগুড়ার মমইনে অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে অবস্থানকালেই হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। তাৎক্ষণিকভাবে তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীর প্রয়াণের সংবাদটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি উল্লেখ করেন, অভিনেতা সোহেল খান কিছু সময় আগে শুটিং সেটে অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বর্ষীয়ান এই অভিনেতার আকস্মিক প্রয়াণে বিনোদন জগতে এবং তাঁর ভক্তদের মাঝে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।