1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ন্যায্য মজুরির ঘোষণায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল গাজীপুরে এনসিপির বিক্ষোভ, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি ‎কাশিমপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে থানা যুবদলের বিক্ষোভ মিছিল ৫১৭ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকলে ডোঙায় আখ নিক্ষেপকরে মাড়াই উদ্বোধন মানিকগঞ্জে জানাজার মাঠ দখলের অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে এসিল্যান্ড রিক্তা আক্তার দর্শনায় বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ ছুটির দিনেও উৎপাদনে গাজীপুরের ১০ শতাংশ কারখানা শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মৃত্যুর পরও রেহাই নেই! শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি দুই মৃত ব্যক্তি শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ

‎কাশিমপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে থানা যুবদলের বিক্ষোভ মিছিল

মহিদুল ইসলাম মিলটন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কাশিমপুরে পতিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কাশিমপুর থানা যুবদল।‎‎শুক্রবার (২৭ নভেম্বর) কাশিমপুর থানা যুবদলের উদ্যোগে এবং মো. আবু সামাউনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশনায় মিছিলটি আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা ।‎‎মিছিলটি সুলতান মার্কেট, হাজী মার্কেট ও কাজী মার্কেট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা পতিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।‎‎মিছিল থেকে বক্তারা অভিযোগ করেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।‎‎তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিকে কোনো পক্ষের রাজনৈতিক সহিংসতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা দেখা দিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun