1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ন্যায্য মজুরির ঘোষণায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল গাজীপুরে এনসিপির বিক্ষোভ, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি ‎কাশিমপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে থানা যুবদলের বিক্ষোভ মিছিল ৫১৭ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকলে ডোঙায় আখ নিক্ষেপকরে মাড়াই উদ্বোধন মানিকগঞ্জে জানাজার মাঠ দখলের অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে এসিল্যান্ড রিক্তা আক্তার দর্শনায় বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ ছুটির দিনেও উৎপাদনে গাজীপুরের ১০ শতাংশ কারখানা শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মৃত্যুর পরও রেহাই নেই! শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি দুই মৃত ব্যক্তি শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ

গাজীপুরে এনসিপির বিক্ষোভ, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে তাঁর ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিএনপি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, জনগণ চাইলে যেকোনো সময় সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে প্রস্তুত। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার প্রয়োজন নেই। তাঁকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই ফাঁসি কার্যকর করতে হবে। বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে লাখো-কোটি মানুষ তা মেনে নেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শ্রমিকদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করার বিষয়েও সমালোচনা করেন তিনি। সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে দিল্লি সরকারকে আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। এর আগে বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাজীপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন। তাঁরা বলেন, ডিসেম্বরের শুরু থেকে মহানগরের প্রতিটি পাড়া-মহল্লায় নেতা-কর্মীরা পাহারায় থাকবেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রবেশ ও অবস্থান ঠেকানোরও ঘোষণা দেন তাঁরা। এ ছাড়া সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে কোথাও দেখা গেলে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান এনসিপি নেতারা। সমাবেশে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপিসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun